1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাঁথিয়ায় পশুর হাট ইজারা ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

সাঁথিয়ায় পশুর হাট ইজারা ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ঈদুল আজহার আগের দিন রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

জানা গেছে, সাঁথিয়া পৌরসভার উদ্যোগে পৌর বাজার সংলগ্ন ইছামতী নদীর তীরবর্তী ডাইকের পাশের খোলা জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর পরিকল্পনা করা হয়। এ জন্য জেলা প্রশাসকের অনুমোদন নিয়ে পৌর প্রশাসন গত ১৯ মে উপজেলা পরিষদ হলরুমে ইজারা নিলামের আয়োজন করে। নিলামে অংশ নিতে আগ্রহী ২৬ জন ব্যক্তি শর্ত অনুযায়ী প্রত্যেকে ২০ হাজার টাকা করে জমা দেন।

তবে নিলাম কার্যক্রম চলাকালে বিএনপি ও জামায়াত সমর্থিত অংশগ্রহণকারীদের মধ্যে তর্ক-বিতর্ক ও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান সেদিনের নিলাম কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

পরে বৃহস্পতিবার সকাল ৯টায় পুনরায় নিলামের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। কিন্তু সেদিনও নিলামে অংশ নেওয়া দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএনপির নেতাকর্মীরা হলরুম ত্যাগ করেন। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের প্রতিনিধি ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মেহেদী হাসান অভিযোগ করে বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরের সমন্বয়ে অস্থায়ী পশুর হাট বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম দাবি করেন, পৌরসভার রাজস্ব বৃদ্ধির স্বার্থে তারা প্রশাসনের আহ্বানে নিলামে অংশ নিতে গিয়েছিলেন। সেখানে জামায়াতের নেতাকর্মীরা টেবিল চাপড়ে হুমকি-ধামকি ও অশালীন আচরণ করে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। এ অবস্থায় তারা নিলাম থেকে সরে আসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, ইছামতী নদীর ডাইকের পাশের ওই স্থানে এখনো কাউকে পশুর হাটের ইজারা দেওয়া হয়নি। ইজারাপ্রত্যাশী পক্ষগুলোর মধ্যে চরম উত্তেজনা এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি হওয়ায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে ওই এলাকায় আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক মানুষের জমায়েত, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team