1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গাঁজাসহ তালিকাভুক্ত মাদক কারবারি আটক - খবর ২৪ ঘণ্টা i
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

গাঁজাসহ তালিকাভুক্ত মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক তালিকাভুক্ত মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (২০ মে) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন আদমদীঘি উপজেলার ইয়ার্ড কলোনি এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৫৬)।

ডিএনসি সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় রফিকুল ইসলামের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে ডিএনসির অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান ও আইনি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team