1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না বলে মন্তব্য করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতকেন্দ্রিক যে শক্তি বাংলাদেশে সক্রিয় রয়েছে, সিভিল ফরম্যাটে থাকা আওয়ামী লীগের সেই শক্তির সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না।

শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত রাজশাহী মহানগর ও জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, ভারতের সঙ্গে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। যদি বলা হয় ‘সবার আগে বাংলাদেশ’, তাহলে সীমান্তে মানুষ কেন হত্যা হচ্ছে— সেই প্রশ্নেরও জবাব দিতে হবে।

রাজশাহীর কৃষি ও আমশিল্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজশাহীর আম শুধু এ অঞ্চলের নয়, পুরো বাংলাদেশ ও বিশ্বের সম্পদ। কিন্তু কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন না। কৃষক ২০ টাকায় আম বিক্রি করলেও ঢাকায় তা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝখানে সিন্ডিকেট ও দালাল শ্রেণি লাভবান হচ্ছে।

তিনি বলেন, আমের কোনো সিন্ডিকেট চলতে দেওয়া হবে না। আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। রাজশাহীকে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার আওতায় আনতে হবে।

নাসিরউদ্দীন পাটোয়ারী আরও বলেন, আমরা সরকারে থাকি কিংবা জনতার কাতারে থাকি— রাজশাহীবাসীর জন্য লড়াই করবো। আপনাদের যেকোনো সমস্যায় এনসিপি পাশে থাকবে।

পানি সংকটের প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহীবাসীর নদীতে পানি চাই। নদীর পানির প্রশ্নে কোনো আপস করা হবে না। খাল খননের আগে নদীতে পানি আনতে হবে। প্রয়োজনে পানির অধিকারের জন্য আবারও লং মার্চ হবে।

তিনি আরও বলেন, আপনাদের অধিকার আপনাদেরই আদায় করে নিতে হবে। সেই আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি আপনাদের সঙ্গে আছে।

রাজশাহীতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখানে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু পড়াশোনা শেষে ভালো চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা নেই।

সরকারি বিভিন্ন কার্ড কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, আমরা শুধু কিছু কার্ড পেয়েছি, যেগুলো পকেটে নিয়ে ঘুরতে হয়। আগেই বলেছিলাম, এই কার্ডে যদি টাকা না আসে, তাহলে আমরাও একটি কার্ড বানাব। সেই কার্ডের নাম হবে ‘লাল কার্ড’, যা আমরা সরকারের হাতে তুলে দেব।

তিনি বলেন, আমরা লুটপাট বা চাঁদাবাজির রাজনীতি করি না। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি।

বক্তব্যের একপর্যায়ে ঐতিহাসিক ফারাক্কা দিবসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আজকের এই দিনে মাওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিলেন। যারা তার আদর্শের কথা বলেন, তাদের সেই নীতিও ধারণ করতে হবে।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয় এবং আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক গাজী সালাউদ্দিন তানভীর, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team