1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার সেন্ট্রাল মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদ।

গ্রেফতারকৃতরা হলেন, ঝোপগাড়ি এলাকার মো. রবিউলের ছেলে মো. আল আমিন (১৯), কাহালুর দুর্গাপুর হারুলতা এলাকার মো. আব্দুল সামাদের ছেলে মো. আব্দুল হাকিম (২৮) এবং মালতিনগর এলাকার মৃত আব্দুল গফুর বকুলের ছেলে মো. আলী হোসেন জনী (৩২)।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট্রাল মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা প্রদান করা হয়। উদ্ধারকৃত আলামত বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

বগুড়া সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদ বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে ডিএনসি বগুড়া নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team