
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর পবা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর পবা থানার বড়গাছি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল ছালাম মন্ডলের ছেলে রাসেল আলী, একই এলাকার জাকারিয়া হোসেনের ছেলে রিয়াজ উদ্দিন, খোরশেদ আলীর ছেলে রকি আলী, বড়গাছি গ্রামের মুনছুরের মোড় এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে মিশন আলী, গোপালহাট গ্রামের একরাম আলীর ছেলে সেলিম রেজা এবং বড়গাছী মন্ডলপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে কাবিল আলী।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে পবা থানার মুনছুরের মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তি জুয়া খেলায় লিপ্ত ছিলেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের দেহ তল্লাশি ও ঘটনাস্থল থেকে ৪ বান্ডিল প্লেয়িং কার্ড (তাস) উদ্ধার করা হয়। পাশাপাশি জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৫ হাজার ৬শ টাকা জব্দ করা হয়েছে। পবা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।