1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

রাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড করণ প্রকল্পের আওতায় হাতিরপুল থেকে দক্ষিন রাজাপুর অভিমুখে একহাজার মিটার এবং গুয়াতা শফিকের বাড়ীর নিকট থেকে মসজিদ অভিমুখে ৫০০মিটার রাস্তার কাজের উদ্বোধন করেণ নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। শনিবার বিকেলে উদ্বোধন উপলক্ষে হাতিরপুল চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মন্ডল,থানা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী,সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস,সাধারণ সম্পাদক মোসারব হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,থানা যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেন, সেচ্চাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনাসভার আগে রাস্তা দুটির কাজের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ঠরা জানান, হাতিরপুল থেকে দক্ষিন রাজাপুর অভিমুখে একহাজার মিটার রাস্তা এইচবিবি করণে চুক্তি মুল্য ধরা হয়েছে ৮০লাখ ১৩হাজার ৭৪৬টাকা এবং গুয়াতা শফিকের বাড়ীর নিকট থেকে মসজিদ অভিমুখে ৫০০মিটার রাস্তার চুক্তি মূল্য ধরা হয়েছে ৪০লাখ ৬হাজার৮৭৩টাকা।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team