1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি নজরুল - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

দুর্গাপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি নজরুল

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক :  রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এসব কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে, উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, উজানখলসী ইউনিয়ন তহসীল অফিসের রাস্তা, দুর্গাপুর থানার প্রবেশ সড়ক, দুর্গাপুর ডিগ্রি কলেজের রাস্তা এবং কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও প্রধান ফটক। উদ্বোধন শেষে এমপি নজরুল ইসলাম মন্ডল দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাব  ভবন পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা, সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, থানার ওসি পঞ্চনন্দ সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

না/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team