1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নওগাঁয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

নওগাঁয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শুরু হয়েছে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় আন্ত: উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জেলার ১১ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে টুর্নামেন্টের আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

রোববার (৩ মে) দুপুরে শহরের নওজোয়ান মাঠে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল প্রমুখ। উদ্বোধনী খেলায় পত্নীতলা উপজেলা বালক-বালিকা দল এবং বদলগাছি উপজেলা বালক-বালিকা দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে জেলার ১১ উপজেলার ১১ টি বালক দল এবং ১১ টি বালিকা দল অংশগ্রহণ করবে।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team