1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উদ্বোধন, তরুণদের হাতে মাদকবিরোধী বার্তা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

বগুড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উদ্বোধন, তরুণদের হাতে মাদকবিরোধী বার্তা

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বগুড়ায় শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”। উদ্বোধনী অনুষ্ঠানে তরুণদের মাঝে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে ডিএনসি বগুড়া।

শনিবার (২ মে) বগুড়া সদর থানাধীন শহীদ চান্দু স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে দেশব্যাপী জনপ্রিয় ৮টি ইভেন্টে সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণের কার্যক্রম শুরু হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের দিকনির্দেশনায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিতরণকারীরা বলেন, “তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার মতো ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক বিকাশ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তারা আরও বলেন, “মাদকবিরোধী এই বার্তা ছড়িয়ে দিতে মাঠ পর্যায়ে এমন উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।”

জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে হলে এখনই সচেতনতা গড়ে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের বিকল্প ইতিবাচক পথ দেখানো সম্ভব। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুধু ক্রীড়া প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম নয়, এটি মাদকবিরোধী সামাজিক আন্দোলনেরও একটি অংশ।”

তিনি আরও জানান, রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের প্রতিটি অঞ্চলে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশু-কিশোর ও উপস্থিত দর্শকদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team