1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় মাদক সেবনে দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

বগুড়ায় মাদক সেবনে দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদরে অবৈধ মাদকদ্রব্য সেবনের দায়ে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১ ম) বিকেল ৩টার দিকে উপজেলার পুন্ড্র বিশ্ববিদ্যালয় পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে গাঁজা সেবনের প্রমাণসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোগলটুলি এলাকার মৃত আহিজুল শেখের ছেলে মো: ইব্রাহিম শেখ (২৫) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর এলাকার শ্রীমান মার্ডি ওরফে বিশালের ছেলে বাবু লাল (২৫)।

অভিযানে তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই আসামিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থলেই উদ্ধারকৃত মাদক ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, “মাদক নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতাও জোরদার করা হচ্ছে।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team