1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালুতে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা মিনিট পর্যন্ত কাহালু থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল।

অভিযানকালে একটি সিনথেটিক ব্যাগ থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কাহালু নিশ্চিতপুর মৃত গফুর মণ্ডলের ছেলে খোকন মণ্ডল (৩৫), কাহালু কালাই পাইকপাড়া আব্দুস সালামের ছেলে মিলন (২৮), এবং পাবনার চাটমোহর উপজেলার পাচশুমাইল এলাকার আলাউদ্দিন পাংয়ের ছেলে আরিফুল ইসলাম (২৯)।

অভিযান পরিচালনা করেন কাহালু উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে ১০ দিন করে এবং ১ জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ১ জনকে ১ হাজার টাকা এবং বাকি ২ জনকে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী বলেন,
“মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

এদিকে, ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বলেন,“ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক ছড়িয়ে পড়া রোধে আমাদের নজরদারি জোরদার করা হয়েছে। যে কোনো মূল্যে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে।”

ডিএনসি সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team