1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
অপহরণের নাটকীয় ঘটনা, ঘণ্টাখানেক পর মুক্ত তিন তরুণী - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

অপহরণের নাটকীয় ঘটনা, ঘণ্টাখানেক পর মুক্ত তিন তরুণী

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রাশিয়ান নাগরিকদের সঙ্গে থাকা তিন বাঙালি তরুণীকে সড়কের ওপর থেকে জোর করে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রায় এক ঘণ্টা পর অপহরণকারীরা তাদের ছেড়ে দিলে তারা নিজেরাই থানায় গিয়ে আশ্রয় নেন।

রোববার (২৬ এপ্রিল) রাত প্রায় পৌনে ১০টার দিকে উপজেলার আইকে রোডের মানিকনগর এলাকার ‘ল্যাংড়ার দোকান’ মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকজন রাশিয়ান নাগরিক তিন তরুণীকে নিয়ে একটি অটোবাইকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লিখিত স্থানে পৌঁছালে হঠাৎ একদল যুবক অটোবাইকটির গতি রোধ করে। এরপর তারা জোরপূর্বক তিন তরুণীকে গাড়ি থেকে নামিয়ে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দ্রুত একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। ঘটনাটি এত দ্রুত ঘটে যে আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা সেখান থেকে সরে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে অপহরণের প্রায় এক ঘণ্টা পর ওই তিন তরুণী ঈশ্বরদী থানায় গিয়ে উপস্থিত হন। তারা পুলিশকে জানান, অপহরণকারীরা তাদের কোনো ধরনের শারীরিক ক্ষতি করেনি। বরং কিছু সময় পর ছেড়ে দেওয়ার পাশাপাশি তাদের মোবাইল ফোনও ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তারা কোনো অভিযোগ করতে চাননি বলেও জানান।

ঘটনাটি প্রকাশ্যে সড়কের ওপর ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ঘটনার কিছু সময় পর তিন তরুণী থানায় এসে নিরাপত্তা চান। তারা জানিয়েছেন, তাদের কোনো ক্ষতি হয়নি এবং ফোনগুলো ফেরত পেয়েছেন। নিরাপত্তার কারণে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team