
নাটোর প্রতিনিধি: নাটোর শহরে বাকপ্রতিবন্ধী ছেলের আঘাতে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টার দিকে মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানিয়েছেন।
নিহত ৫৫ বছর বয়সী শহীদা বেগম ওই এলাকার স্টারের স্ত্রী। তার ছেলে ৩৫ বছর বয়সী আরিফকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বাকপ্রতিবন্ধী আরিফ বিভিন্ন কারণে প্রায়ই মায়ের সঙ্গে উত্তেজিত আচরণ এবং কখনো কখনো তার ওপর হামলাও করতেন।
তারা বলছেন, রোববার রাতে বাড়িতে মা ও ছেলের মধ্যে কোনো এক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছেলে আরিফ রেগে গিয়ে পাথরের শিল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শহীদা বেগম মারা যান।
ওসি মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।