1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অবৈধ ডিজেল সরবরাহ ও বালু উত্তোলন, জরিমানা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

অবৈধ ডিজেল সরবরাহ ও বালু উত্তোলন, জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় অভিযোগের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অবৈধভাবে ডিজেল সরবরাহ ও বালু উত্তোলনের দায়ে মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার ভূমি আবির হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত লালপুর বাজার এলাকায় পরিচালিত অভিযানে ভাই ভাই ওয়েল সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযানের সময় দোকানে সংরক্ষিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, আনুমানিক ১ হাজার ৩শ লিটার ডিজেল অবৈধভাবে একটি ইটভাটায় সরবরাহ করা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ানাটোরয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে পদ্মা নদীর চর এলাকা থেকে অবৈধভাবে ভরাট বালি উত্তোলনের দায়ে মোঃ শাহিন (৩৫) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে তার কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে গোপালপুর ফিলিং স্টেশনেও তেল বিতরণ কার্যক্রম মনিটরিং করা হয়।

এ সময় নিয়মবহির্ভূতভাবে একাধিকবার তেল নেওয়ার চেষ্টা করায় এক মোটরসাইকেল চালককে তাৎক্ষণিক জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ জ্বালানি ব্যবসা ও নদী থেকে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team