1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
লালপুরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

লালপুরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এসময় নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করা এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কদমছিলান এলাকায় পূর্ব বিরোধের জেরে যুবদল নেতা মজনু গ্রুপ ও তোহা গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, পল্লী চিকিৎসকের দোকানে বসাকে কেন্দ্র করে তোহা ও মজনু গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় বিক্ষুব্ধরা সড়কে গাছ ফেলে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে, ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় বিক্ষুব্ধরা দুটি মোটরসাইকেলে আগুন দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লালপুর থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team