1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় ভোগদখলীয় সাত বিঘা জমির আধাপাকা বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার মান্দারবিল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন, মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামের আশরাফুল ইসলাম, কামরুজ্জামান ও আব্দুর রাজ্জাক। অভিযুক্তরা একই গ্রামের আলাউদ্দিন সরদার, রায়হান আলী সরদার, আলাউদ্দিন প্রামাণিকসহ তাদের লোকজন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে কবলাসূত্রে প্রাপ্ত সাত বিঘা জমি ভোগদখল করে আসছেন। চলতি মৌসুমে ওই জমিতে বোরো ধানের আবাদ করা হয়। সবে ধান পাকতে শুরু করেছে এবং কাটতে আরও এক সপ্তাহ দেরি হবে। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে নিয়ামতপুর ও বাগমারা উপজেলা থেকে ভাড়াটিয়া লোকজন এনে অভিযুক্তরা জোরপূর্বক ধান কেটে নিয়ে যান। ভুক্তভোগী কামরুজ্জামান বলেন, ‘আমরা বহু বছর ধরে জমিগুলো ভোগদখল করে আসছি। এর আগে প্রতিপক্ষরা আদালতের মাধ্যমে ওইসব জমি দখল নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

এবার হঠাৎ করে ভাড়াটিয়া লোক এনে আমাদের ধান কেটে নিয়ে গেছে।’ অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন সরদার দাবি করেন, জমিটি এতদিন অবৈধভাবে দখলে রেখেছিলেন প্রতিপক্ষ। তিনি বলেন, ‘এ বছর আমরা আমাদের বেদখল হওয়া সম্পত্তির দখল নিয়েছি।’

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team