1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পোরশা থেকে উদ্ধার বিষ্ণু মূর্তি বরেন্দ্র গবেষণা জাদুঘরে হস্তান্তর - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

পোরশা থেকে উদ্ধার বিষ্ণু মূর্তি বরেন্দ্র গবেষণা জাদুঘরে হস্তান্তর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় উদ্ধার হওয়া একটি প্রাচীন বিষ্ণু মূর্তি আনুষ্ঠানিকভাবে রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক ড. কাজি এম মোস্তাফিজুর রহমান-এর নিকট মূর্তিটি বুঝিয়ে দেন পোরশা থানা পুলিশ।

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের একটি পারিবারিক কবরস্থানের পাশ থেকে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটির উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি এবং ওজন প্রায় ১৩৭ কেজি।

পরবর্তীতে ১৯৬৮ সালের পুরাকীর্তি আইন (১৯৭৬ সালে সংশোধিত) অনুযায়ী মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রিত জাদুঘরে হস্তান্তরের জন্য ১ মার্চ ২০২৬ তারিখে আদালতে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আদালত ১২ মার্চ ২০২৬ তারিখে মূর্তিটি রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক বরাবর হস্তান্তরের নির্দেশ প্রদান করেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার দুপুরে পোরশা থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মূর্তিটি জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team