1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে এবং সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার চৌগ্রাম ও চামারী ইউনিয়নে এই দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা গ্রামের মৃত সুকুমারের ছেলে শ্রী সুমন কুমার (৩৫) এবং ৫ নম্বর চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামের শহীদ মোল্লার ছেলে মো. সজল মোল্লা (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১৯ এপ্রিল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজের পুকুরে সেচ দিতে যায় সুমন কুমার। সেখানে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

অপরদিকে সোমবার (২১ এপ্রিল) সকালে নিজ জমিতে মোটর পাম্প দিয়ে সেচ দিতে যান মহিষমারী কাচারিপাড়া গ্রামের সজল মোল্লা। সেখানে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team