1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবককে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার তরফভাইকা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করে।

গ্রেফতারকৃত যুবক জেলার গাবতলী থানাধীন তরফভাইকা এলাকার মজিবুর রহমানের ছেলে
সাইফুলকে ৫ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team