1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় নাজমুল হোসেন রুদ্র (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন তার বন্ধু আমিনুল। বুধবার দিবাগত রাত ১টার দিকে পল্লবী থানার কালশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বন্ধু মিজান জানান, রাতে মোটরসাইকেলে করে বনানী এলাকা থেকে মিরপুরে বাসায় ফিরচ্ছিলেন নাজমুল ও আমিনুল। এসময় কালশিতে আসলে বেপরোয়া একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে রাত তিনটার দিকে নাজমুলের মৃত্যু হয়। নাজমুল বাংলাদেশ মেডিকেল থেকে ইন্টার্নি করছেন বলে তার বন্ধু মো. মিজান জানান।

এদিকে বুধবার রাতে ভাটার থানার নতুন বাজার এলাকায় একটি মিক্সচার মেশিন গাড়ির ধাক্কায় রুমন নামে এক চা-বিক্রেতা আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team