1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীতে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের ফায়ার ফাইটার মাহবুবুর রহমান নয়ন এ তথ্য জানান।

নিহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কাজীপাড়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে আশরাফুল ইসলাম (৪২) ও একই গ্রামের মো. কালুর ছেলে নাজমুল হক (৩০)।

নিহত আশরাফুল ও নাজমুল একই মোটরসাইকেলে রাজশাহীর দিক থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই আরোহী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মী।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team