1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
টাঙ্গাইলে সিএনজি খাদে পড়ে নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলে সিএনজি খাদে পড়ে নিহত ১

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: টাঙ্গাইল-নাগরপুর সড়কের বেড়াবুচনা নামক স্থানে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার দুপুরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩৮) সে দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের বাবুপুর গ্রামের নছু মিয়ার ছেলে।

টাঙ্গাইল পৌর এলাকার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুর রাজ্জাক বলেন, দেলদুয়ার থেকে টাঙ্গাইল আসার পথে সিএনজিটি বেড়াবুচনা নামক স্থানে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় সিএনজিতে থাকা চারজন যাত্রীর ১জন ঘটনাস্থলে নিহত হন। এবং আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় উত্তেজিত পথচারী নাগরপুর-টাঙ্গাইল সড়কটি ১ঘণ্টা বন্ধ করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team