1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রেকর্ড গড়ে হোয়াইটওয়াশ করল অজিরা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

রেকর্ড গড়ে হোয়াইটওয়াশ করল অজিরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামে অজিরা। এটা এই ফরম্যাটে অজিদের ১০০০ তম ম্যাচ। এর মাধ্যমে ক্রিকেট বিশ্বের দ্বিতীয় দল হিসেবে এত ম্যাচ খেলার কীর্তি গড়ল স্টিভ স্মিথের দল।

আর এমন দিনকে স্মরণীয় করে রাখতে ম্যাচ মাত্র ৬ ওভার ৫ বলে ৮ উইকেটে জিতে ক্যারিবিয়ানদের ধবলধোলাই করলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। যা ওয়ানডে ইতিহাসে ষষ্ঠ সংক্ষিপ্ততম জয়।

এর আগে প্রথম দল হিসেবে ২০২২ সালে ১০০০তম ওয়ানডে ম্যাচ খেলার কীর্তি গড়েছিল ভারত। সে ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল এই উইন্ডিজ। কাকতালীয়ভাবে সে ম্যাচটাও হয়েছিল ৬ ফেব্রুয়ারিতে।

মঙ্গলবার ক্যানবেরায় টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। প্রথমে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যেয় পড়ে ক্যারিবিয়ানরা। অজি বোলারদের বোলিং তোপে ২৪ ওভার ১ বলে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের পক্ষে ওপেনার অলিক আথানাজে করেন সর্বোচ্চ ৬০ বলে ৩২ রান।

শেষ পর্যন্ত ৮৬ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। অজিদের হয়ে বল হাতে সর্বোচ্চ চার উইকেট নেন জেভিয়ার বার্টলেট।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team