1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ নিহত ২

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ছাড়াও সদর উপজেলার ঘারিন্দা এলাকায় ট্রেনে কাটা পড়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার হাতিয়া ও ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালিহাতীতে নিহত সেনাসদস্যের বাড়ি লক্ষ্মীপুরে। ছুটি শেষে কর্মস্থল বগুড়া সেনানিবাসে যাচ্ছিলেন তিনি। ফখরুল ইসলাম ওই সেনানিবাসে সৈনিক পদে কর্মরত রয়েছেন। তবে তিনি কোন রুটের ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন তা জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন জানান, হাতিয়ায় ট্রেনে কাটা একটি মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইডি কার্ড দেখে বগুড়া সেনানিবাসে কর্মরত ফখরুলের মরদেহ শনাক্ত করে। ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন। রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করবে বলেও জানান তিনি।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team