1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
লালপুরে চারটি আগ্নেআস্ত্র ও তাজা গুলি উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

লালপুরে চারটি আগ্নেআস্ত্র ও তাজা গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

নাটোরের লালপুরে চারটি আগ্নেয় অস্ত্র ও ১২২ রাউন্ড তাজা গুলি উদ্ধার
করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল)
দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয় করে বিষয়টি
সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ সুপার সাইফুর রহমান।
প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাতে উপজেলার বিলমাড়িয়া
ইউনিয়নের বাথান বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশ চেকপোস্ট
বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। ভোর ৩টার দিকে একটি মোটরসাকেল আসলে পুলিশ
চেকপোস্ট দেখে মোটরসাইকেলটি ফেলে চালকসহ অজ্ঞাত তিন ব্যক্তি পালিয়ে যায়।
এসময় মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২টি একনলা বন্দুক, ১টি রাইফেল, ১টি
শটগান, ৯৭ রাউন্ড বন্দুকের এবং ২৫ রাউন্ড শটগানের তাজা গুলি উদ্ধার করে।
এব্যাপারে লালপুর থানায় মামলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team