1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
হ্যাজার্ডের জোড়া গোলে জয়ে ফিরল চেলসি - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

হ্যাজার্ডের জোড়া গোলে জয়ে ফিরল চেলসি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ চারে ফিরেছে চেলসি। সোমবার রাতে টানা দুই হারের পর এডেন হ্যাজার্ডের জোড়া গোলে জয় পেলো দ্য ব্লুজরা।

সোমবাররাতে নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলের হয়ে আরেকটি গোল করেন ভিক্টর মোজেজ।
প্রিমিয়ার লিগের আগের দুই ম্যাচে বোর্নমাউথ ও ওয়াটফোর্ডের কাছে হেরেছিল আন্তোনিও কোন্তের দল।

২৫তম মিনিটে নতুন সতীর্থ অলিভিয়ে জিরুদের সঙ্গে বল দেওয়া নেওয়া করে ডি-বক্স থেকে জোরালো কোনাকুনি শটে চেলসিকে এগিয়ে দেন হ্যাজার্ড।
৬৩তম মিনিটে সেস ফাব্রেগাসের ফ্লিক প্রতিপক্ষের একে খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টালে পেয়ে যান মোজেজ। ডি-বক্সের ভেতর থেকে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন নাইজেরিয়ার এই উইঙ্গার।

আট মিনিট পর দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করেন হ্যাজার্ড। প্রতিপক্ষের ডিফেন্ডারকে ধোঁকা দিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষককে নড়ার সুযোগ না দিয়ে বল জালে পাঠান বেলজিয়ান ফরোয়ার্ড।
২৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের জায়গা করে নেওয়ার লড়াইয়ে লন্ডনের আরেক দল টটেনহ্যাম হটস্পারের চেয়ে এগিয়ে তারা ১ পয়েন্ট।

৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আগের দিন ২-০ গোলে সাউথ্যাম্পটনকে হারানো লিভারপুল। রোববার অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ১-০ গোলে হারা ম্যানচেস্টার ইউনাইটেড ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সবার ধরাছোঁয়ার বাইরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭২।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team