1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে ইউক্রেন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে ইউক্রেন

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

ইউক্রেন ইস্যুতে দিন দিন উত্তেজনা বড়েই চলেছে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ওই দুই দেশের মধ্যে যেকোনো সময় বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে। এরইমধ্যে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদ।

দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেকসি ড্যানিলোভ জানিয়েছেন, দোনেৎস্ক ও লুহানস্ক ব্যতীত সব অঞ্চলেই জরুরি অবস্থা জারি করা হবে। ওই দুটি অঞ্চলে ইউক্রেনের বাহিনী ইতোমধ্যে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জরুরি অবস্থা ৩০ দিন স্থায়ী হবে। তবে এই উদ্যোগ অবশ্যই ইউক্রেনের সংসদে অনুমোদিত হতে হবে।

এদিকে মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেনে অবস্থিত রাশিয়ার বিদেশি দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র : রয়টার্স
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team