1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের জয় - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের জয়

  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

রয়েল খান স্পোর্টস ডেস্ক: সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার হাইভোল্টেজ ম্যাচে সোসিয়াদের ৫-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে মৌসুমের প্রথম হ্যাটট্রিক পায় রিয়ালের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

ঘরের মাঠে প্রথম থেকেই দুর্দান্ত শুরু করে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৪৫ সেকেন্ডের মধ্যেই লুকা ভাসকেসের চমৎকার হেডে এগিয়ে যায় রিয়াল। ম্যাচের ২৭তম মিনিটে ডি-বক্সে ফাঁকা পেয়ে গোল করেন রোনালদো। ৩৪তম মিনিটে এই ব্যবধান আরো বড় করেন টনি ক্রুস। ৩৭ তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি দেন টানা দুই বারের ব্যলন অর ডি জয়ী রোনালদো।

ম্যাচের ৭৪তম মিনিটে বাউতিস্তা’য় গোলের দেখা পায় সোসিয়ারা। এর ঠিক ৬ মিনিট পরেই হ্যাটট্রিকের দেখা পায় রিয়ালরে মধ্যমনি রোনালদো। এতে ৫-১ এগিয়ে যায় স্বাগতিক রিয়াল ক্লাব। শেষে ৮৩তম মিনিটে সোসিয়াদের হয়ে আরেকটি গোল করেন মিডফিল্ডার ইলারামেন্দি।

এতে ৫-২জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ বার্নাব্যুতে টানা ৯ ম্যাচে হারের পর জয়ের স্বাদ পেল রিয়াল।

২২ ম্যাচে ১২ জয় ও ছয় ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১০ পয়েন্ট এগিয়ে এক ম্যাচ বেশি খেলা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেতিকো মাদ্রিদ। শীর্ষস্থানে আছে লিওনেল মেসির বার্সেলোনা (২২ ম্যাচে ৫৮)।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team