1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা ভ্যানচালকসহ নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা ভ্যানচালকসহ নিহত ২

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

পাবনা-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় রুবেল (২৫) ও চালক ফরজ আলী (৪৫) নামের দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেরার শ্রীকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার শ্রীকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল (২৫) ও একই গ্রামের ভ্যানচালক ফরজ আলী (৪৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফরহাদ, রুবেলসহ বেশ কয়েকজন মহাসড়কের শ্রীকোলা মোড়ে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় পাবনাগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এতে আহত হন আরও তিনজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team