1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রামেক হাসপাতালে করোনায় ৯ জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

রামেক হাসপাতালে করোনায় ৯ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। বুধবার (১৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় যারা মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর ৪ জন, নাটোর ও নওগাঁর ২ জন করে এবং মেহেরপুরের ১ জন। রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৭৯তম দিনে মোট ১ হাজার ১৪১ জনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৩৮৩ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৬৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.৪৪%।

এছাড়াও রামেক হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পর বর্তমানে এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ২৬১ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team