1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আদালতে বিচারক - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

আদালতে বিচারক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণার জন্য আদালতে উপস্থিত হয়েছেন ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক আকতারুজ্জামান।
তবে এখনও আদালতে হাজির হননি এ মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া।

বৃহস্পতিবার সকাল সোয় ১০টার দিকে রাজধানীর পুরান ঢাকার বকশি বাজারের আলিয়া মাদ্রাসার মাঠ আদালতে উপস্থিত হন বিচারক আকতারুজ্জামান।
খালেদা জিয়া আদালতে উপস্থিত হওয়ার পরই বিচারক এজলাসে উঠে রায় ঘোষণা করবেন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, সকাল ১০টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে আদালতের উদ্দেশে রওনা দেবেন বিএনপির চেয়ারপারসন।
এর আগে সকালে কারাগারে থাকা দুই আসামি সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে আদালতে হাজির করা হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team