1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভারতে চিকিৎসা নিতে গিয়ে করোনায় প্রাণ গেল গৃহবধূর - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

ভারতে চিকিৎসা নিতে গিয়ে করোনায় প্রাণ গেল গৃহবধূর

  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১

কিডনি সমস্যা ছিল গৃহবধূ শারমিন আক্তার স্মৃতির (৩২)। চিকিৎসা নিতে স্বামীর সঙ্গে গত ২০ মার্চ বেনাপোল হয়ে তারা ভারতে যান। পরে সেখানে তার করোনা ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হলে তাকে কলকাতার বর্ধমানে ফরটিস হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার নেয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। শুক্রবার বিকালে সেখানে তার মৃত্যুর হয়।

মৃত শারমিন আক্তার স্মৃতি (৩২) কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়ার মঞ্জুর চিশতীর স্ত্রী। কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সময়ের কাগজের সম্পাদক ও স্মৃতির মামা নুরুন্নবী বাবু জানান, বর্ধমানে কিডনির চিকিৎসা চলছিল স্মৃতির। সেখানে এক সপ্তাহ আগে স্মৃতির করোনা ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার স্মৃতিকে নেয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। শুক্রবার বিকালে সেখানে তার মৃত্যু হয়। মরদেহ বিশেষ ব্যবস্থায় দেশে আনার উদ্যোগ নেয়া হচ্ছে। স্মৃতির মরদেহ বাংলাদেশেই দাফন করা হবে।

এদিকে গত ১৮ ডিসেম্বর করোনায় স্মৃতির মা শাহানা খাতুনেরও মৃত্যু হয়। উল্লেখ্য, ভারতে বর্তমানে করোনায় ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যায় প্রায় প্রতিদিনই হচ্ছে বিশ্ব রেকর্ড। মৃত্যুর সংখ্যাও ২৪ ঘণ্টায় ছাড়িয়েছে সাড়ে তিন হাজার।

দেশটিতে সবশেষ ছড়িয়েছে বেঙ্গল ভ্যারিয়েন্ট নামে করোনার একটি রূপ। এই ভ্যারিয়েন্ট যেন বাংলাদেশে আসতে না পারে, সে জন্য গত ২৬ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য পণ্য পরিবহন ছাড়া সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে।

তবে যারা চিকিৎসাসহ নানা কারণে ভারতে গিয়ে আটকা পড়েছেন, তারা বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারছেন। যদিও তাদের সীমান্তে করোনা পরীক্ষা করিয়ে সেখানেই ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team