1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় ট্রাকচাপায় নারী নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

বগুড়ায় ট্রাকচাপায় নারী নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকচাপায় সালভি আক্তার (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সালভি জেলার সোনাতলা উপজেলার আব্দুস সামাদের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার শাজাহানপুর উপজেলার মাঝিরা থেকে মোটরসাইকেলে করে সামাদ ও তার স্ত্রী সালভি সোনাতলার দিকে যাচ্ছিলেন। ঝাঁকুনিতে হঠাৎ মোটরসাইকেলের পেছন থেকে সালভি পড়ে গেলে পেছনে থাকা আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team