1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৩ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৩

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
পাবনা প্রতিনিধি : পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের আতাইকুলা থানার দুবলিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
আজ শুক্রবার (২২ জানুয়ারি) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। নিহতরা হলেন-সুজানগর পৌর সদরের বাসিন্দা আব্দুল বারেকের স্ত্রী আরিফা সুলতানা (৪৫) ও একই এলাকার মনা কুন্ডুর ছেলে ঝন্টু কুন্ডু (৬০)।

আহতরা হলেন-আব্দুল কাদের (৫৫), তার স্ত্রী রওশন আরা রেনু (৪৫) ও নিহত আরিফা সুলতানার স্বামী আব্দুল বারেক (৫৫)। তাদের সবার বাড়ি সুজানগরে। তাদের পাবনা জেনারেল হাসপাতাল ও সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সকালে একটি ট্রাক পাবনা থেকে সুজানগরের দিকে যাচ্ছিল। সুজানগর থেকে যাত্রীবাহি সিএনজিচালিত অটোরিকশা পাবনায় যাবার পথে আতাইকুলার দুবলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঝন্টু কুন্ডু নিহত হয়। আহত চারজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফা সুলতানাকে মৃত ঘোষণা করেন।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team