1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় আফসানা (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ছাতুনতলী-পুঙ্গী খারির ব্রিজ সড়কের জয়পুর সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলা চাঁন্দাশ গ্রামের ফরিদুলের স্ত্রী। পুলিশ জানায়, আফসানা ও তার স্বামী ফরিদুল মোটরসাইকেলযোগে চাঁন্দাশ মোড় থেকে বেলকুড়ি যাচ্ছিলেন। পথে জয়পুর সরদারপাড়া এলাকায় একটি ইঁট বোঝায় ট্রলিকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই আফসানা মারা যান। এ সময় তার স্বামী ফরিদুলসহ দু’জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ফরিদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team