1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে এস্কাফ সিরাপ ও হেরোইন-ইয়াবা উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে এস্কাফ সিরাপ ও হেরোইন-ইয়াবা উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় পৃথক মাদকবিরোধী অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, এক কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও জেলা পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) ভোর ৪টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৬২ হাজার ৮০০ টাকা। পরে উদ্ধার করা মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে, শুক্রবার (২৪ জুলাই) রাতে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর এলাকায় এক কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ রসুল মিয়া (পিতা: মৃত ফয়েজ উদ্দিন), আজমতপুর হুদমাপাড়া গ্রামের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মাদক ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজিবি জানায়, চলতি জুলাই মাসে বিভিন্ন অভিযানে একজন আসামিসহ মোট ৬০৫ বোতল এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়েছে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার ৬০০ টাকা।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team