1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ইউএনও’র ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ইউএনও’র ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে বাঘা পৌর বিএনপির আয়োজনে এই বিক্ষোভ করেন।

জানা গেছে, উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার পদে শনিবার সকাল ১০টা থেকে নিয়োগ পরীক্ষা শুরুর কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে সাড়ে ১১টায় শুরু করা হয়।  এই পরীক্ষার তালিকা প্রকাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার অনিয়ম করেছেন মর্মে অভিযোগ উঠে। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অবগত হলে বিক্ষোভ মিছিল করেন। এতে বিক্ষোভকারী উপজেলা চত্বরে সুদখোর ইএনও, দুর্নীতিবাজ ইউএনও, ইউএনও’র দূর্নীতি মানিনা মানবো না, একশান একশান ডাইরেক্ট একশান এই স্লোগান দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ শেষে উপজেলা চত্বরে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলুসহ, বিএনপি নেতা কামাল হোসেন, তফিকুল ইসলাম, মুখলেছুর রহমান মুকুল, জালাল উদ্দীন, সাইফুল ইসলাম, আব্দুস সালাম, রেজাউল করিম টিপু, সুরুজ্জামান, এ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ রঞ্জু, ইমাদুল হক, আসলাম হোসেন, লতিফ, রেজাউল করিম, নাসির উদ্দিন, যুবদল নেতা শফিকুল ইসলাম শফি, আবদুস সালাম, জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার পদের প্রার্থী আবুল হোসেনসহ উপজেলা, পৌর, ইউনিয়নের নেতাকর্মীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team