
পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন সাঁথিয়া উপজেলা শাখার নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২জুন) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন এর সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস.এম সাঈদ হোসেন,ইমাম হোসাইন একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক,আফতাবনগর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মতিন,নাড়িয়াগোদাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান,সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক মিয়া রানা,সাধারন সম্পাদক আব্দুল হাই,উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন এর সাধারন সম্পাদক নজরুল ইসলাম নান্নু সহ আরো অনেকে। নব-গঠিত কমিটিতে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং পরিচিতি সভায় ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/জগসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।