1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে সদর উপজেলার চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন, ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত মিন্নাতের ছেলে মো. মিজানুর (২৪), নিশিন্দারা কারবালা এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. সাব্বির আহম্মেদ (৩৬) এবং গাবতলী উপজেলার রামেশ্বরপুর তেজোপাড়া এলাকার মোহাম্মদ আলী পাইকারের ছেলে মো. জাফর (৩২)। এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয় এবং আসামিদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদ বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

অন্যদিকে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদককারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team