1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ট্রাইব্যুনালের মামলায় সাবেক আইজিপি মামুনের জবানবন্দি - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ট্রাইব্যুনালের মামলায় সাবেক আইজিপি মামুনের জবানবন্দি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

খবর২৪ঘন্টা ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে তিনি এ জবানবন্দি দেন। এটি ছিল জুলাই-আগস্টের গণহত্যা মামলায় প্রথমবারের মতো কোনো সরকারি কর্মকর্তার জবানবন্দি।

গত ৩০ অক্টোবর গণমাধ্যমে খবর আসে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গণহত্যার মামলায় রাজসাক্ষী হতে পারেন। ওই সময় কারাসূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে এ তথ্য প্রকাশ হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, গণহত্যার ঘটনায় পুলিশকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং এর সঙ্গে তার কোনো যোগসূত্র থাকতে পারে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাইব্যুনালের পরবর্তী নির্দেশনার ওপর নির্ভর করবে। এমনকি তিনি রাজসাক্ষী না হলেও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন বলে আশা করা হচ্ছিল।

গত ৩ সেপ্টেম্বর উত্তরা থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। তিনি একাধিক থানার ১৭টি মামলায় অভিযুক্ত। মামুনকে কয়েক দফায় ৬৬ দিনের রিমান্ডে নেওয়া হয়।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team