1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
২৮ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

২৮ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর একটি প্রচেষ্টা বিজিবির তৎপরতায় ভেস্তে গেছে। পরবর্তীতে ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে মনে করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৬ জুন) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, গত ৪ জুন বাঙ্গাবাড়ি বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বিএসএফের ১২ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার উদ্যোগ নেয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই বিজিবি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে সেই উদ্যোগ সফল হয়নি।

পরবর্তীতে ওই ব্যক্তিদের আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতের ভূখণ্ডে অবস্থান করতে দেখা যায়। তবে বর্তমানে সীমান্তের ভারতীয় অংশে তাদের আর কোনো উপস্থিতি বা চলাচল লক্ষ্য করা যাচ্ছে না।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্তের ভারতীয় অংশে প্রায় ১৫০ গজের মধ্যে ওই ২৮ জনের কোনো অবস্থান বর্তমানে পরিলক্ষিত হচ্ছে না। পরিস্থিতি বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, বিএসএফ রাতের কোনো এক সময় তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি কার্যক্রমও জোরদার করা হয়েছে।

সীমান্তে উদ্ভূত এ পরিস্থিতিকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝেও কৌতূহল সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

খবর২৪ঘন্টা/জিগসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team