1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের তেল না দিতে আরএমপির নির্দেশনা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের তেল না দিতে আরএমপির নির্দেশনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
হেলমেট বিহীন এবং তিনজন আরোহীর মোটরসাইকেল চালক কে জ¦ালানী না দেওয়ার আহবান জানিয়ে ফিলিং স্টেশন মালিকদের নির্দেশক্রমে অনুরোধ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. একেএম হাফিজ আক্তার। ইতিমধ্যে ফিলিং স্টেশনগুলোতে এ ধরণের নির্দেশনামূলক ব্যানার লাগানো হয়েছে আরএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ৬ আগস্ট বৃহস্পতিবার আরএমপির পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম এর দিকনির্দেশনায় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে রাজশাহী মহানগরীর বিভিন্ন ফিলিং স্টেশন (পেট্রোল/ডিজেল/অকটেন পাম্প) এ হেলমেট বিহীন এবং তিনজন আরোহীর মোটরসাইকেলে জ্বালানী দেয়া যাবে না সংক্রান্ত ব্যানার লাগানো হয়েছে এবং

সেইসাথে বিষয়টি সুনিশ্চিত করতে ফিলিং স্টেশন সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি আরএমপির ট্রাফিক বিভাগ ও থানার অফিসার ইনচার্জগন বিষয়টি মনিটরিং করবেন। আরো জানানো হয় দুপুর পর্যন্ত মোট ২৪টি ফিলিং স্টেশনের মধ্যে ১০টিতে ব্যানার লাগানো হয়েছে। পর্যায়ক্রমে ২৪টি ফিলিং স্টেশনেই ব্যানার লাগানো হবে।

খবর২৪ঘণ্টা/এমকে 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team