1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৩ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৩

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

সোমালিয়ার মধ্যাঞ্চলীয় একটি শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। খবর রয়টার্সের

শনিবার সোমালিয়ার বেলেদওয়েনে হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বেলেদওয়েনের একটি রেস্তোরাঁয় আত্মঘাতী এক বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। ওই রেস্তোরাঁয় স্থানীয় সরকারি কর্মকর্তা এবং রাজনীতিকরা ছিলেন।

অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা সাইট ইনটেলিজেন্স বলেছে, সোমালিয়ার বেলেদওয়েনে শহরে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

দেশটিতে গত দুই সপ্তাহে অন্তত দু’বার হামলা চালিয়েছে এই জঙ্গিগোষ্ঠী।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় সোমালিয়ার জাতীয় টেলিভিশন বলছে, বেলেদওয়েনে হামলায় আরও ১৮ জন আহত হয়েছেন।

রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলার কারণে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে পুলিশ এবং স্থানীয় সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন। তবে হামলায় হতাহতের পরিসংখ্যান জানাতে পারেননি ।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team