1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা: ৭ জনের যাবজ্জীবন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা: ৭ জনের যাবজ্জীবন

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মার্চ, ২০১৮
khobor24ghonta.com

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ বছরের শিশু খুশি খাতুনকে ধর্ষণের পর হত্যার মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

সাজার আদেশপ্রাপ্তরা হলেন, শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের মৃত সিরাজ সরকারের ছেলে আব্দুল হাকিত (৪৬), মৃত কোরবান ব্যাপারির ছেলে হাচেন আলী (৩৮), মৃত মনছের আলীর ছেলে লোকমান (৫৩), ইউনুস আলীর ছেলে হাসান আলী (৩৩), একই উপজেলার কায়েমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রানা (৩৩), মৃত আব্দুল মজিদের ছেলে নবির হোসেন (৩৬) ও বাতিয়ারপাড়া গ্রামের খোরশেদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৩)।

এদের মামলা চলার সময় নবির হোসেন নামে এক আসামি কারাগারে মারা যায়। এছাড়া পলাতক রয়েছেন রফিকুল ইসলাম। বাকি ৫ আসামি আদালতে উপস্থিতি ছিলেন।

আদালতে আসামী পক্ষের আইনজীবি ছিলেন আব্দুর রাজ্জাক আতা ও সরকার পক্ষের আইনজীবি জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন।

মামলার বরাত দিয়ে এপিপি জানান, ২০১০ সালের ১৬ জুলাই বিকালে উপজেলার কায়েমপুর গ্রামের সাহেব আলীর ১১ বছরের মেয়ে খুশি খাতুন পাশের মশিপুর গ্রামের আব্দুল হাকিমের বাড়ি তার মেয়ে আঁখি খাতুনের (৯) সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন বিকালে কায়েমপুর এলাকার একটি পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওইদিন রাতেই মেয়েটির মা সাগরি খাতুন বাদী হয়ে আব্দুল হাকিমকে একমাত্র আসামি করে মামলা করেন। তদন্ত শেষে আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team