1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সিংড়ায় হাম ও রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইন - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সিংড়ায় হাম ও রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইন

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় হাম ও রুবেলা রোগের বিশেষ টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কমসূচির উদ্বোধন করা হয়। ক্যাম্পেইন এর উদ্বোধন করেন নাটোর জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ এমসি ইমরান মোর্শেদ, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক আবুল ফজল মোঃ নুরুজ্জামান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুল্লাহেল বাকী প্রমূখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পূর্ণ ৬ মাস বয়স হতে পাঁচ বছরের নিচে প্রত্যেক সুস্থ্য ও সবল শিশু হাম ও রুবেলা রোগ প্রতিরোধ টিকা পাবে। অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনী কর্মসূচিতে দিনব্যাপি দুই হাজার ২২৩ জন শিশুকে টিকা দেয়া হচ্ছে। এছাড়াও উপজেলার আরো ৩৯৬ টি সাবব্লগে সিডিউল মোতাবেক এই কর্মসূচি চলবে। উপজেলায় প্রায় ৩৫ হাজার শিশু এই রোগের টিকার আওতায় আনা হবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team