
নাটোর (সিংড়া) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হয়েছে। রবিবার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জহুরুল ইসলাম।
এসময় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আবু রায়হান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমুখ।
এসময় পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ২টি প্রতিষ্ঠান ও ৪ জন ব্যক্তিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।