
নিউজ ডেস্ক: নাটোরের সিংড়ায় আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার খেজুরতলা এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
জানা যায়, উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন মো. তাছের উদ্দীন নামে এক ব্যক্তি। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ অনুযায়ী ৫০ হাজার অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণাৎ তা আদায় করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।