1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাকিব কি খেলতে পারবেন প্রথম টেস্ট, লঙ্কানদের বিপক্ষে - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সাকিব কি খেলতে পারবেন প্রথম টেস্ট, লঙ্কানদের বিপক্ষে

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

রয়েল খান স্পোর্টস ডেস্ক: কাটার মাস্টারের ৪২তম ওভারের প্রথম বলে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিয়েছিলেন সাকিব। আর এতেই বাঁহাতের কনিষ্ঠ আঙ্গুলের চোট পান বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। এরপরই ড্রেসিং রুমজুড়ে নেমে আসে কাল ছায়া।

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে তো ব্যাট করা হলোই না, চট্টগ্রাম টেস্টেও থাকা হচ্ছে না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের।

শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার খেলতে নেমে বাঁ হাতের আঙ্গুলে ব্যাথা পান সাকিব আল হাসান। চোট পাওয়ার পর বেশ কিছুক্ষণ মাঠেই শুয়ে ছিলেন সাকিব। পরবর্তীতে ফিজিওর সহায়তায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

ইতিমধ্যে তার আঙ্গুলের এক্স-রে করানো হয়েছে। আর এক্স-রে রিপোর্ট থেকে জানা গেছে আঙ্গুলে চিড় ধরা পড়েনি সাকিবের। তবে সেলাই লেগেছে তার।

ফলে লঙ্কানদের বিপক্ষে চলতি মাসের ৩১ তারিখ থেকে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজ থেকেও অনিশ্চিত হয়ে পড়েছেন সাকিব। জালাল ইউনুস নিজেও জানিয়েছেন এমনটাই। তিনি বলেন, এই ম্যাচতো খেলতেই পারবে না, প্রথম টেস্টের আগে সে সুস্থ হয়ে উঠতে পারবে কী না নিশ্চিত নই।

উল্লেখ্য, ইনজুরির কবলে পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরিতে পড়ায় সাকিবের পরিবর্তে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন হার্ডহিটার সাব্বির রহমান।

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team