1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাংবাদিক রফিকুল ইসলামের বাবার ইন্তেকাল - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সাংবাদিক রফিকুল ইসলামের বাবার ইন্তেকাল

  • প্রকাশের সময় : সোমবার, ৫ নভেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
কালের কণ্ঠ’র রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলামের বাবা মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল পৌনে ৯টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছি এলাকায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। বাদ জোহর জানাজা শেষে বিকাল ৩টায় পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মোসলেম উদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। কয়েকদিন আগে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন তিনি। রফিকুল ইসলামের বাবার মৃত্যুতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহীতে কর্মরত সাংবাদিকবৃন্দ শোকাহত। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team