1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাঁথিয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

সাঁথিয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯মে) বর্ণাঢ্য র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা সহকারী কমশিনার(ভূমি)আসিফ রায়হান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।

এ সময় উপস্থিত ছিলেন,সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম,সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান,সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম,সাঁথিয়া উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল মানিক,সাঁথিয়া প্রেস ক্লাবের আহবায়ক মীর নজমুল বারী নাহিদ,সাবেক সভাপতি মানিক মিয়া রানা,জয়নুল আবেদীন রানা,সহ-সভাপতি জালাল উদ্দিন,সাবেক সম্পাদক আবুল কাশেম,কোষাধ্যক্ষ আবু ইসহাক,সাংবাদিক মনোয়ার পারভেজ মানিক এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team